×

জাতীয়

শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম

শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের বিস্তীর্ণ এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস বন্ধের আওতায় পড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, ব্যাংক টাউন, রেডিও কলোনি, কলমা, আক্রান, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়ারহাট, পল্লীবিদ্যুৎ, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা।

সংস্থাটি জানিয়েছে, জরুরি অবকাঠামোগত কাজের কারণে এই সাময়িক অসুবিধার সৃষ্টি হচ্ছে এবং কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App