×

জাতীয়

এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি এবার নারীদের রান্নার কষ্ট লাঘবে ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এদিন, দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেয়া হবে। এছাড়াও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী ৫ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার রাজনীতি।’

তারেক রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। আগামী দুই-চার মাসের মধ্যে বন্ধ হওয়া অনেক কল-কারখানা চালু করা হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, ৫ আগস্টের মতো মানুষ তাদের জবাব দেবে।’

গণভোট নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছ মন্তব্য করে তিনি বলেন, ‘একটি পক্ষ গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে সরকার।’

এ সময় খালের প্রাণ ফিরিয়ে আনতে স্থানীয় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

পাশাপাশি বাবা-ছেলের নামফলক ১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App