×

জাতীয়

রূপপুরে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার

ভিডিও কনফারেন্সে থাকবেন তারেক রহমান ও পুতিন

Icon

মোস্তাক আহমেদ কিরণ ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

ভিডিও কনফারেন্সে থাকবেন তারেক রহমান ও পুতিন

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে। কমিশনিং লাইসেন্স পাওয়ার পর আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রকল্পটির প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হবে।

ঐতিহাসিক এই কার্যক্রমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, প্রথম ইউনিটে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের মাধ্যমে লোডিং প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাই বা আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রায় ১ লাখ ৪৮ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি ২০১৭ সালে রুশ সংস্থা রোসাটমের সহযোগিতায় শুরু হয়। ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে গড়ে ওঠা কেন্দ্রটি চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যা দেশের মোট চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, পারমাণবিক জ্বালানির স্থিতিশীল ব্যয়ের কারণে দীর্ঘমেয়াদে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, “প্রকল্পের সফলতায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। যাচাইবিহীন তথ্য বা গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের জন্য প্রকল্পের অফিসিয়াল উৎস অনুসরণ করা উচিত।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, “জনআস্থা ধরে রাখতে নিরাপত্তা ও পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। স্বাগত বক্তব্য দেবেন মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রসি ও রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচভ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০৩১ সালের মধ্যে কেন্দ্রটির পূর্ণ নিয়ন্ত্রণ দেশীয় প্রকৌশলীদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App