×

জাতীয়

কৃষিমন্ত্রী

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৩:০১ পিএম

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

ছবি: সংগৃহীত

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে। আজ শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত ৯ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সকল গভীর ও অগভীর নলকূপকে সোলারের আওতায় আনার জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। আগামী এক বছরের মধ্যে  এ কাজ সম্পন্ন করার জন্য সরকার চেষ্টা করবে। সেচ পাম্প সোলারে চললে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় হবে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি কৃষি নির্ভর। সরকার নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে  ইতোমধ্যে  কৃষক কার্ড বিতরণ করেছে। কৃষক কার্ড চালুর উদ্দেশ্য, চাহিদামাপিক ফসল উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক কার্ডের মাধ্যমে সারা দেশের কৃষি একটি ডাটাবেজের আওতায় আসবে। চাহিদার বাইরে কোন ফসল উৎপাদন হবে না।

কৃষক অনলাইন থেকে জেনে যাবেন কোন জমিতে কি ফসল, কত পরিমাণে চাষ করতে পারবেন। তাহলে বাড়তি ফসলও উৎপাদন হবে না। ফসলের দাম না পেয়ে কৃষকও পথে বসবে না বলে মন্ত্রী মন্তব্য করেন।

মন্ত্রী ভিক্টোরিয়া কলজের বিতার্কিক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর বাস্তবমুখী করে গড়ে তোলে। গণতন্ত্র চর্চায় যুক্তির বিকল্প নেই। একটি যুক্তিনির্ভর সমাজ গঠনে শিক্ষার্থীদের কাজ করতে হবে।

এর আগে মন্ত্রী বিতর্ক প্রতিযোগিতায় জয়ী বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসারের  ভুঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

‘সিজেপি’-কে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আহ্বান মুকেশ খন্নার

‘সিজেপি’-কে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আহ্বান মুকেশ খন্নার

লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App