×

জাতীয়

ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:১৪ পিএম

ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, খাদ্যে ভেজাল ও বাল্যবিবাহ রোধসহ বেশ কয়েকটি বিষয়ে ডিসিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন হয়। এবার চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে মোট অধিবেশন থাকছে ৩৪টি। এর মধ্যে কার্য অধিবেশন ৩০টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬টি।

সম্মেলনে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ডিসিদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেন।

দুর্নীতির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘জনপ্রশাসনকে দুর্নীতির দিকে ঠেলে দেয় এবং কর্মকর্তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।’

একই সঙ্গে সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি; এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকতে বলেন তিনি।

ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা বাস্তবায়নে ডিসিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম বাড়ানো এবং জনগণের ন্যায্য অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সব জেলায় ছাত্র-ছাত্রীদের সংস্কৃতি বা খেলাধুলার প্রতিযোগিতা শুধু শীতকাল নয়, সব মৌসুমে আয়োজনের ব্যবস্থা নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতে ডিসিদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি। সমাজ থেকে পুরোপুরি বৈষম্য শেষ করা হয়ত সম্ভব নয়।

তবে ধর্ম-বর্ণের কোনো বৈষম্য না করে একটি নৈতিক রাষ্ট্র গঠন করাই বিএনপি সরকারের মূল চাওয়া জানিয়ে প্রধানমন্ত্রী কাজ করতে নির্দেশনা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

 গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে

তথ্যমন্ত্রী গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে

আম খেলে কি সত্যি শরীরের তাপমাত্রা বাড়ে

আম খেলে কি সত্যি শরীরের তাপমাত্রা বাড়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App