×

জাতীয়

সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চাইলেন আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৪৯ পিএম

সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চাইলেন আইজিপি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রোস সঙ্গে সৌজন্য সাক্ষাতে সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর জন্য ইতালির কাছে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাকাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় আইজিপি সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ইতালির সহায়তা কামনা করেন। পাশাপাশি নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সহযোগিতা চাওয়া হয়।

আইজিপি দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়ল তেলের দাম

বাড়ল তেলের দাম

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App