×

জাতীয়

দুই হাজার কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৫১ পিএম

দুই হাজার কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

আরো তিন কার্গো জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরের তিনটি প্রতিষ্ঠান থেকে এই এলএনজি আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২৪ টাকা। 

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি-১০৫ (৩) (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি বছরের ৮-৯ জুন, ৯-১০ জুন এবং ১৪-১৫ জুন সময়ে এসব এলএনজি দেশে আসবে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এই তিন কার্গো এলএনজি আমদানি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App