×

জাতীয়

সারাদেশে স্পিডবোটের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:৩৮ এএম

সারাদেশে স্পিডবোটের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার

ছবি: সংগৃহীত

স্পিডবোটে যাত্রী সুবিধার কথা বিবেচনা করে শান্ত ও অশান্ত উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক ভাড়ার তালিকা পুনঃনির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী এই নতুন ভাড়ার হার সুনির্দিষ্ট করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, 'নতুন এই ভাড়ার হার গত ১১ মে থেকে কার্যকর বলে গণ্য হবে। যাত্রী সুবিধার কথা বিবেচনা করে শান্ত ও অশান্ত উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক ভাড়ার তালিকা পৃথকভাবে চূড়ান্ত করেছে সরকার।'

নতুন ভাড়ার হার অনুযায়ী, শান্ত নৌরুটে যাতায়াতের ক্ষেত্রে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ১৫ টাকা করে ভাড়া দিতে হবে। পরবর্তী ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া ধরা হয়েছে ১০ টাকা ৮০ পয়সা এবং এর চেয়ে বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ঝুঁকি বিবেচনায় অশান্ত নৌরুটের ভাড়ার হার কিছুটা বেশি রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রথম ১০ কিলোমিটারের জন্য জনপ্রতি কিলোমিটার প্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা হারে ভাড়া দিতে হবে।

প্রজ্ঞাপনে যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ রুটগুলোর ভাড়ার একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, 'আরিচা ঘাট-কাজীরহাট রুটে ভাড়া ২৩৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩০ টাকা এবং বরিশাল-ভেদুরিয়া রুটে ভাড়া ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।'

এ ছাড়া লাহারহাট-ভেদুরিয়া রুটে ১৬০ টাকা, ভৈরব বাজার-নবীনগর রুটে ২৭০ টাকা, নরসিংদী-সলিমগঞ্জ রুটে ২৩৫ টাকা এবং গলাচিপা-রাঙ্গাবালী রুটে ৩৮০ টাকা ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। রাঙামাটির দুর্গম রুটগুলোর মধ্যে ফিশারি ঘাট থেকে মারিশ্যা ৮৬০ টাকা, মাইনি ৪৮৫ টাকা এবং বরকল রুটে ৩৫৫ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।

উপকূলীয় ও অশান্ত নৌরুটগুলোর ক্ষেত্রেও ভাড়ার নতুন তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে কুমিরা-গুপ্তছড়া রুটে ২৬০ টাকা, কক্সবাজার ৬ নং ঘাট-মহেশখালী রুটে ৯৫ টাকা এবং বয়ার চর (চেয়ারম্যানঘাট)-নলছিরা (হাতিয়া) রুটে ভাড়া ৩২৫ টাকা চূড়ান্ত করা হয়েছে। 

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রজ্ঞাপন জারির ফলে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ভাড়া আদায়ের সমস্যার সমাধান হবে এবং যাত্রী সাধারণের ভোগান্তি কমবে বলে আশা করছে নৌপরিবহন মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং দুপুরে

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং দুপুরে

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

কবে থেকে দেয়া হবে ‘ভিটামিন এ’ ক্যাপসুল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

কবে থেকে দেয়া হবে ‘ভিটামিন এ’ ক্যাপসুল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

কারিনা কায়সারকে লিভার ডোনেট করবেন তার ভাই

কারিনা কায়সারকে লিভার ডোনেট করবেন তার ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App