×

জাতীয়

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:৪৮ পিএম

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

ফাইল ছবি

ভোটার তালিকা ২০২৬-এর খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। আজ বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে।

হালনাগাদ তালিকায় উল্লেখ করা হয়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

২০২৫ সালের ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোটা ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। ২০২৬ সালের হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন। এ নিয়ে দেশের বর্তমান ভোটার সংখা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। ফলে দেশে মোট ভোটার বেড়েছে শূন্য দশমিক ০৫ শতাংশ।

গত ১২ এপ্রিল দেশের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা ১৪ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

ইসির পরিকল্পনা অনুযায়ী, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের তথ্য যাচাই-বাছাই শেষে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা বন্ড মওকুফ করল যুক্তরাষ্ট্র, পাবেন যারা

ভিসা বন্ড মওকুফ করল যুক্তরাষ্ট্র, পাবেন যারা

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়া বিধিনিষেধ, অমান্য করলে জেল

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়া বিধিনিষেধ, অমান্য করলে জেল

দেশে হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

দেশে হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

পুকুর সংস্কারের নামে ‘মাটি বাণিজ্য’

মানিকগঞ্জের ঘিওর পুকুর সংস্কারের নামে ‘মাটি বাণিজ্য’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App