×

জাতীয়

দেশের আকাশে দেখা যাবে ‘ব্লু মুন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

দেশের আকাশে দেখা যাবে ‘ব্লু মুন’

ছবি: ফাইল ফটো

রোববার (৩১ মে) রাতের আকাশে দেখা যাবে এক বিরল ও রোমাঞ্চকর মহাজাগতিক ঘটনা ‘ব্লু মুন’। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশসহ এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চলের কোটি কোটি মানুষ এই বিরল দৃশ্য সরাসরি উপভোগ করতে পারবেন বলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ নিশ্চিত করেছে।

নাসার জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ব্লু মুন একটি তুলনামূলক বিরল ঘটনা; এর আগে সর্বশেষ ২০২৩ সালের আগস্ট মাসে বিশ্বের আকাশে এমন জোড়া পূর্ণিমার দৃশ্য দেখা গিয়েছিল। দীর্ঘ প্রায় তিন বছরের বিরতির পর আজ রাতে এই ঘটনাটি পুনরায় দেখার এক অনন্য সুযোগ এসেছে বিশ্ববাসীর সামনে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ‘ব্লু মুন’ নামের মধ্যে নীল শব্দ থাকলেও চাঁদ কিন্তু মোটেও নীল রঙের দেখাবে না; এটি তার স্বাভাবিক রূপালি-সাদা বা আকর্ষণীয় সোনালি আভা নিয়েই পূর্ব আকাশে উদিত হবে। সাধারণত একটি ইংরেজি ক্যালেন্ডার মাসের একই মাসে যদি দুটি পূর্ণিমা সংঘটিত হয়, তবে সেই মাসের দ্বিতীয় পূর্ণিমার চাঁদটিকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘ব্লু মুন’ বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App