×

জাতীয়

মির্জা ফখরুল

আমাদের উন্নয়নেও চীন সমর্থন দিচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

আমাদের উন্নয়নেও চীন সমর্থন দিচ্ছে

ছবি: সংগৃহীত

আমাদের উন্নয়নেও চীন সমর্থন দিচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, ‌‘চীন প্রতিদিন বদলায়। প্রতিদিন উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং সারা পৃথিবীতে চীন শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তারা সারা পৃথিবীতে উন্নয়নে সমর্থন করছে। আমাদের উন্নয়নেও চীন সমর্থন দিচ্ছে।’ এসময় তিনি ঠাকুরগাঁওয়ে চীনের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই মি ইয়াও ওয়েন।

উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থালাপতি বিজয়ের জন্মদিন, ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

থালাপতি বিজয়ের জন্মদিন, ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১১৫৩, মৃত্যু একজনের

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১১৫৩, মৃত্যু একজনের

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App