২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১১৫৩, মৃত্যু একজনের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে সারাদেশে সন্দেহভাজন হামে ১ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করে আরো ১ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৬ জন, গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ১৮৫ জন।
গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ২৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৫১ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
