×

জাতীয়

ডিএমপি কমিশনার

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:২২ পিএম

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ছবি : সংগৃহীত

কেউ যদি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, তাহলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

মঙ্গলবার(১৬ জুন) রাতে রাজধানীর শ্যামলীতে তেজগাঁও ডিসি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের বার্তা খুব পরিষ্কার; চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী ও যে কোনো অপরাধীর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, তাহলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।

তিনি আরো বলেন, আমরা সবসময় ন্যূনতম বল প্রয়োগের চেষ্টা করি। কিন্তু পুলিশ আক্রান্ত হলে এবং অস্ত্রের ব্যবহার হলে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকে না।

মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে আনতে ব্যার্থতা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে মাদক ও অপরাধের একটি চক্র সক্রিয় রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মোহাম্মদপুর, আদাবর, মিরপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও বড় পরিসরে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

ছিনতাই হওয়া টাকা উদ্ধারের বিষয়ে কমিশনার জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ছিনতাইকারী ছিল মোট ছয়জন। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে অভিযান চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পলাতক দুইজনকে গ্রেপ্তার করতে পারলে অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

কমিশনার আরো বলেন, আজ পুলিশের উপরে ছিনতাইকারীরা আক্রমণ চালালে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের সবার বিরুদ্ধে সাত থেকে দশটি মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App