×

জাতীয়

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ৯৫ দিনে দেশে হামে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৭৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। আক্রান্তদের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জনের দেহে এবং বাকি ৮৯ হাজার ৯০৪ জন সন্দেহভাজন হাম রোগী হিসেবে চিকিৎসাধীন।

একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই মারা গেছে দুজন। এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।

হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামজনিত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৯৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৯০১ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App