×

জাতীয়

রাজধানীর আবাসিক হোটেল থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার, তরুণী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

রাজধানীর আবাসিক হোটেল থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার, তরুণী আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে একটি আবাসিক হোটেল থেকে আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। 

আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার ফেরদৌস উদ্দীনের ছেলে।

ওই হোটেলের হোটেল বয় হানিফ বলেন, ‘আজ (শুক্রবার) সকালে গুলিস্তানের রমনা ভবনের হোটেল রমনা আবাসিকের নয়তলার এক কক্ষ ভাড়া নেন আল আমিন। এসময় তার সঙ্গে এক তরুণী ছিলেন। সৌদি আরব থাকা অবস্থায় ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয় বলে জানা গেছে।’

আটক ওই তরুণীর দাবি, ‘আল আমিন ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ পড়ে যাবার শব্দ শুনতে পান। পরে গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা এবং আল আমিন মেঝেতে পড়ে আছে। এসময় তার চিৎকারে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওই তরুণীকে আটক করে পল্টন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App