×

জাতীয়

নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের নতুন সমঝোতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:০৬ পিএম

নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের নতুন সমঝোতা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়েছে।

চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদীখনন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।

চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানিবিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করেন।

আরো পড়ুন : মাদকাসক্তদের পুনর্বাসনে সরকারের নতুন উদ্যোগ

লি বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর। এ সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে।

নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন খাতে চীনের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানিবিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকের একপর্যায়ে চীনের পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বই উপহার দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App