×

জাতীয়

ফের রিমান্ডে সাবেক এমপি আশিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

ফের রিমান্ডে সাবেক এমপি আশিকা

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংরক্ষিত সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর মিরপুর মডেল থানার এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন।

একই মামলায় গত ২৫ জুন তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে ফের ৫ দিনের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আল মামুন হোসাইন।

আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের মঞ্জুর করেন।

গত ১৮ জুন রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর ১১ থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুন মিরপুর-১-এর এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০/৫০ জন সরকারবিরোধী মিছিল বের করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার-ফেস্টুন রেখে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজে দেখা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App