×

জাতীয়

পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা, ঋণের ১৬ কিস্তি পরিশোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা, ঋণের ১৬ কিস্তি পরিশোধ

ছবি : সংগৃহীত

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত সেতু দিয়ে মোট ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল বাবদ আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা।

এই টোল থেকে সরকারের কোষাগারে ঋণের ১৬টি কিস্তির বিপরীতে মোট ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। উদ্বোধনের পর থেকেই দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই সেতু।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, পদ্মা সেতু নির্মাণে ব্যয় করা অর্থের বিপরীতে ১ শতাংশ সুদে ৩৫ বছরের মধ্যে সুদসহ মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। এ অর্থ প্রতি অর্থবছরে চারটি কিস্তিতে, মোট ১৪০টি কিস্তির মাধ্যমে পরিশোধের কথা রয়েছে। এখন পর্যন্ত সরকারের অনুকূলে পরিশোধ করা ১৬টি কিস্তির কোনো বকেয়া নেই।

এ ছাড়া টোল থেকে আদায় হওয়া অর্থের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে ইতোমধ্যে ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করা হচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আশা, টোল আদায়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ বিভাগের সব ঋণ পরিশোধ করা সম্ভব হবে। পাশাপাশি ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি ফ্রেমওয়ার্ক (ইউএনইএফ) এবং অন্যান্য জনবান্ধব উদ্যোগ বাস্তবায়নেও সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৬ ঘণ্টার বাজেট আলোচনায় অংশ নেন ২৯১ এমপি

৪৬ ঘণ্টার বাজেট আলোচনায় অংশ নেন ২৯১ এমপি

বাজেট পাসের পর সংসদের অধিবেশন এক সপ্তাহের জন্য মুলতবি

বাজেট পাসের পর সংসদের অধিবেশন এক সপ্তাহের জন্য মুলতবি

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরালো পুলিশ

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরালো পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App