×

জাতীয়

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর ভারি বৃষ্টিপাতের বার্তা দিয়েছে। আর এ ভারি বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে।

শুক্রবার (৩ জুলাই) সকালের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

দেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্কসংকেত দেখানোর কথা জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন

গণঅভ্যুত্থান আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন

নগর পরিবহনে নতুন পরিকল্পনা, ফিরছে সিটি বাস

বরিশাল নগর পরিবহনে নতুন পরিকল্পনা, ফিরছে সিটি বাস

খামেনি হত্যার নিন্দা জানালো বাংলা‌দেশ

খামেনি হত্যার নিন্দা জানালো বাংলা‌দেশ

অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App