×

জাতীয়

গুলিস্তানে জামায়াতের মিছিলে বিএনপি কর্মীদের হামলা, আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

গুলিস্তানে জামায়াতের মিছিলে বিএনপি কর্মীদের হামলা, আহত ২০

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে জামায়াতের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

ঘটনায় পর ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি করছে। সেখানকার ব্যবসায়ীদের অনুরোধে শনিবার স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে  বিক্ষোভ মিছিল আহ্বান করলে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়। ওই সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

জামায়াতের দাবি হামলার ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৩ জন ছুরিকাহত হয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App