×

জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’সহ তিন বই রাখার নির্দেশনা বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’সহ তিন বই রাখার নির্দেশনা বাতিল

ছবি: সংগৃহীত

দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি এবং তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি বই সংরক্ষণের নির্দেশ দিয়ে পরে তা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া আদেশ বাতিলের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

গত ৩ জুন জারি করা এক আদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ওই তিনটি বই সংরক্ষণ করার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল।

এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বইটির নাম ‘সবার আগে বাংলাদেশ’। 

বাকি দুটো হল মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’।

ওই নির্দেশনা নিয়ে সমালোচনা শুরু হলে আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় আদেশটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App