×

জাতীয়

সংসদে আইনমন্ত্রী

৫ বছরের বেশি পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

৫ বছরের বেশি পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

ছবি : সংগৃহীত

অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে পাঁচ বছরের অধিক পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন বিচারাধীন বন্দিদের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন ও বিচার বিভাগ কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ফৌজদারি মামলার ক্ষেত্রে ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ ও সংরক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ফরেনসিক ও বিশেষজ্ঞ রিপোর্ট সংগ্রহসহ মামলার তদন্ত কার্যক্রম যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার নিমিত্ত কগনিজেন্স ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক তদন্ত কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। পাঁচ বছরের অধিক পুরাতন মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি, জেলা আইনশৃঙ্খলা মিটিং এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে বিচারাধীন বন্দিদের মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

আখাউড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গীতা রানী পালকে সংবর্ধনা

আখাউড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গীতা রানী পালকে সংবর্ধনা

মেয়েকে নিয়ে বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

মেয়েকে নিয়ে বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যান চালককে ধরে পুলিশে দিল নেতাকর্মীরা

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যান চালককে ধরে পুলিশে দিল নেতাকর্মীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App