×

জাতীয়

বদিউল আলম

তত্ত্বাবধায়ক ব্যবস্থার বল এখন সংসদের কোর্টে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ পিএম

তত্ত্বাবধায়ক ব্যবস্থার বল এখন সংসদের কোর্টে

ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায় বহাল রাখায় আপিল বিভাগের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তবে রায়ে কিছু জটিলতা রয়ে গেছে। সেগুলোর সমাধান এখন জাতীয় সংসদকেই করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) আপিল বিভাগের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুজন সম্পাদক এসব বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, আমরা যেগুলো চেয়েছিলাম পুরোপুরি সেগুলো না পেলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ইতোপূর্বে হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটা বহাল রেখেছেন আপিল বিভাগ। এটা ইতিবাচক। এজন্য আমরা আনন্দিত।

সুজন সম্পাদক বলেন, পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরও বিস্তারিতভাবে বলতে পারব কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গাগুলো সংসদকে সুরাহা করতে হবে। আমরা রিভিউ করব কিনা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

বদিউল আলম মজুমদার বলেন, আজকে যে রায় হলো এবং আমাদের হাইকোর্ট যে রায় দিয়েছেন তার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ প্রশস্ত হয়েছে, তবে কিছু জটিলতা রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদ বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংসদ বহাল রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়। তাই এই জটিলতা জাতীয় সংসদকেই নিরসন করতে হবে। অর্থাৎ বল এখন সংসদের কোর্টে।

বদিউল আলম আশা প্রকাশ করে বলেন, গণভোটের মাধ্যমে যে জনরায় এসেছে তার প্রতি এবং আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, আমাদের জাতীয় সংসদ এমন পরিবর্তন আনবে, যারফলে আমাদের ভোটাধিকার নিশ্চিত হবে এবং দিনের ভোট যেন আর রাতে না হয় তাও নিশ্চিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App