×

জাতীয়

জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএনসিসি প্রশাসক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএনসিসি প্রশাসক

ছবি : সংগৃহীত

মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার সড়কের দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শনের সময় তিনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রশাসক নিজেই হাঁটুপানিতে নেমে পানি নিষ্কাশনের নালা ও ড্রেনেজ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় দোকানদারদের ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।

পরে তিনি মিরপুর-১২-এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন। বাজারে ময়লা-আবর্জনা ফেলে রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তাৎক্ষণিকভাবে দোকানদার, বাজার কমিটির সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রশাসক।

এ ছাড়া ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App