×

জাতীয়

বিমান প্রতিমন্ত্রী

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে

ছবি : সংগৃহীত

বিমান ভাড়া কমিয়ে হজের খরচ আরও কমানোর কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা আরোপের বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীয় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনদিনের হজ ও উমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, গত বছর আমরা টিকিট প্রতি খরচ ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছিলাম। এ বছর আমরা টিকেট প্রতি খরচ আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি।

হজের খরচ কমিয়ে আনতে সরকারের নানা প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তরফে সৌদি সরকারকে বিমান টিকেটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এ যাত্রায় বাংলাদেশি হজযাত্রীগণের জন্য যৌক্তিক খরচে, হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ তৈরিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের কারসাজি করা হলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলায় একই ছাদের নীচে দেশের শীর্ষ হজ এজেন্সিগুলো, বিভিন্ন হজ প্যাকেজ, প্রয়োজনীয় তথ্য, বিশেষজ্ঞদের পরামর্শ এবং নির্বাচিত প্যাকেজে আকর্ষণীয় ছাড়ের সুযোগ মিলবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। তিন দিনের এ মেলার পর্দা নামবে শনিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানের সিগন্যাল ছাড়া এই হামলা অসম্ভব

সারজিস তারেক রহমানের সিগন্যাল ছাড়া এই হামলা অসম্ভব

আখাউড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণে জালিয়াতি

আখাউড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণে জালিয়াতি

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি

নাহিদ ইসলাম বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App