×

জাতীয়

গ্যাসের সংকট

এক বেলার রান্নাতেই লাগছে কয়েক ঘণ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

এক বেলার রান্নাতেই লাগছে কয়েক ঘণ্টা

ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। আবাসিক, শিল্প ও সিএনজি- সব খাতেই গ্যাসের স্বল্পচাপের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেক বাসাবাড়িতে দিৃনের অধিকাংশ সময় চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্না করা কঠিন হয়ে পড়েছে। কোথাও কোথাও গভীর রাত কিংবা ভোরের আগে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না। ফলে একটি খাবার প্রস্তুত করতেই কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, বাড্ডা, বসুন্ধরা, রামপুরা, খিলগাঁও, যাত্রাবাড়ী, উত্তরাসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন পরিস্থিতির তথ্য পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চুলায় গ্যাসের চাপ এতটাই কম যে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা অথবা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছে। এতে তাদের মাসিক খরচও আগের তুলনায় বেড়ে গেছে।

এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। সকালে সময়মতো নাশতা কিংবা দুপুরের খাবার প্রস্তুত করতে না পেরে অনেকেই বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হচ্ছেন। এতে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ তাদের।

গ্যাসের স্বল্পচাপের প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতেও। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় কিছু স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। চালু থাকা স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে পরিবহন খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে এবং অনেক চালকের দৈনিক আয় কমে গেছে।

শিল্পকারখানাগুলোও এই সংকটের কারণে উৎপাদনে সমস্যার মুখে পড়েছে। গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন হ্রাস করতে হয়েছে। কোথাও বয়লার ও উৎপাদন যন্ত্র স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। উদ্যোক্তাদের আশঙ্কা, দীর্ঘ সময় ধরে এ পরিস্থিতি চলতে থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে রপ্তানি আদেশ সরবরাহ করাও কঠিন হয়ে পড়বে।

মিরপুরের বাসিন্দা সুমি খাতুন বলেন, "বাসায় গ্যাসই পাওয়া যাচ্ছে না। রান্না করতেই দিনের বেশিরভাগ সময় চলে যায়। আগের তুলনায় সমস্যা অনেক বেড়েছে। এভাবে আর কতদিন চলবে বুঝতে পারছি না।" একই এলাকার গৃহিণী জারিন তাসনিম জানান, সকালে রান্না করতে প্রায় প্রতিদিনই দেরি হয়ে যায়, কারণ চুলায় পর্যাপ্ত গ্যাস থাকে না।

যাত্রাবাড়ির বাসিন্দা রোকসানা আক্তার বলেন, "গ্যাসের চাপ একেবারেই নেই। রান্না করা এখন যুদ্ধের মতো হয়ে গেছে। বাধ্য হয়ে হিটারে রান্না করতে হচ্ছে, এতে বিদ্যুৎ বিলও অনেক বেড়ে যাচ্ছে।"

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। এ কারণেই বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে। সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App