×

আইন-বিচার

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

ফাইল ছবি

গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন পান তিনি। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তিনি বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’

ডা. সেলিনা হায়াৎ আইভী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি। জানা গেছে, হাইকোর্ট থেকে তিনি তাঁর সব মামলায় জামিনে রয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিহত হন রিকশাচালক তুহিন। এ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর এবং সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান আইভী। পরে পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও সমর্থক উপস্থিত ছিলেন।

শুনানিতে দুই পক্ষের যুক্তি

শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এ মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি এবং মামলায় আইভীর সংশ্লিষ্টতারও প্রমাণ মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নোটিশ দেওয়ার পরও মামলার বাদী ও নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি।

আওলাদ হোসেন আরও বলেন, পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ায় তাঁরা সেটি গ্রহণের পাশাপাশি আইভীর পুনরায় জামিনের আবেদন করেছেন।

অন্যদিকে, জামিনের বিরোধিতা করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন বলেন, এ জামিনের বিরুদ্ধে নারাজি পিটিশন দেওয়া হবে।

এর জবাবে আইভীর আইনজীবী আওলাদ হোসেনসহ আসামিপক্ষের অন্য আইনজীবীরা প্রশ্ন তোলেন, পিপি কোন আইনে নারাজি পিটিশন দেবেন।

পরে উভয় পক্ষের শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

মীর শাহে আলম স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App