জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশজুড়ে জেলা, উপজেলা ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেবে রিয়াল টাইম নিউজ নেটওয়ার্ক (আরটিএনএন)। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি পদে নিয়োগ দেবে। পদসংখ্যা নির্ধারিত নয়। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। চাকরির ধরন বেসরকারি ও ফুলটাইম। বয়সসীমা উল্লেখ করা হয়নি।
১. জেলা প্রতিনিধি
দায়িত্বসমূহ
জেলার গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করে পাঠানো।
স্থানীয় প্রশাসন, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইনশৃঙ্খলা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন তৈরি।
ছবি ও ভিডিওসহ মাল্টিমিডিয়া কনটেন্ট সরবরাহ করা।
যোগ্যতা
স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও তথ্যসূত্র তৈরির সক্ষমতা থাকতে হবে।
বাংলা ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে।
স্মার্টফোনে ঘটনার ছবি ও ভিডিও ধারণের অভিজ্ঞতা থাকতে হবে।
সাংবাদিকতা বা গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
২. উপজেলা প্রতিনিধি
দায়িত্বসমূহ
স্থানীয় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও জনদুর্ভোগসংক্রান্ত সংবাদ সংগ্রহ করা।
স্থানীয় সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা।
ছবি ও ভিডিওসহ সংবাদ সরবরাহ করা।
যোগ্যতা
সংশ্লিষ্ট উপজেলা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
স্থানীয় পর্যায়ে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
বাংলা ভাষায় সংবাদ লেখার যোগ্যতা ও অনলাইনে সংবাদ পাঠানোর সক্ষমতা থাকতে হবে।
সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
৩. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি
দায়িত্বসমূহ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করা।
ক্যাম্পাসের অনুষ্ঠান, আন্দোলন, অর্জন ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করা।
ছবি, ভিডিও ও সাক্ষাৎকারসহ মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং তথ্য যাচাই করা।
যোগ্যতা
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
সংবাদ লেখা ও তথ্য সংগ্রহে দক্ষতা থাকতে হবে।
স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণ করতে জানতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষ হতে হবে।
সাংবাদিকতায় পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও আবেদনপ্রক্রিয়া
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর।
আবেদনের ই-মেইল: [email protected]
যোগাযোগের ঠিকানা: ২৮/২, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।
আগ্রহী প্রার্থীদের ই-মেইলে নিজের জেলা বা উপজেলার নাম কিংবা বিশ্ববিদ্যালয়ের পরিচয়, মোবাইল নম্বর এবং পূর্বে প্রকাশিত সংবাদ বা কাজের নমুনার লিংক পাঠাতে হবে।
