×

জাতীয়

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, তার নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল এ সফরে বাংলাদেশে আসবে।

সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন: বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে যোগাযোগ ও আলোচনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই প্রেক্ষাপটে সফরটি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ তৈরি করতে পারে।

অ্যাডমিরাল স্টিফেন কোহলার ২০২৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশনস ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডারসহ মার্কিন নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’, ‘অপারেশন ইরাকি ফ্রিডম’ এবং ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-সহ একাধিক সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নিম্নাঞ্চল

২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নিম্নাঞ্চল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App