×

জাতীয়

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়টি নিয়ে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (২ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউএইর আদালত বেনজীর আহমেদের জামিন মঞ্জুর করতে পারে। এ বিষয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি জানান, ইউএই কর্তৃপক্ষ যে তথ্য চেয়েছিল, বাংলাদেশ তা সরবরাহ করেছে এবং বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

এর আগে এশিয়া পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, দুবাইয়ের একটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুলাই ইউএইর একটি আদালত তার জামিন আবেদন অনুমোদন করেন। পরে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান।

একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে বলেও তিনি জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে কাজ করছে। সংকট মোকাবিলায় যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরসহ উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা

রংপুরসহ উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা

হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন

হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন

দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App