×

জাতীয়

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

ছবি : সংগৃহীত

দেশজুড়ে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার বাসার বিদ্যুৎ বিলও হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

পোস্টে আজহারি লিখেছেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেবে।’

এর আগে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (৩ আগস্ট) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিদ্যুৎ বিভাগ। ওই বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা ছিল।

তবে বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সমালোচনার মুখে কয়েক ঘণ্টার মধ্যেই সেটি সংশোধন করা হয়। নতুন বিজ্ঞপ্তিতে ‘কঠোর ব্যবস্থা’ সংক্রান্ত অংশ বাদ দিয়ে কেবল বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

বাড়ল বাস ভাড়া

বাড়ল বাস ভাড়া

ছাত্র আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়

ছাত্র আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়

পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে সামনে এলো বড় জটিলতা

পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে সামনে এলো বড় জটিলতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App