×

জাতীয়

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ ও শেখ হাসিনা রাজনৈতিকভাবে দাফন হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি, গণতন্ত্র ও এ দেশের মানুষের বিরুদ্ধে অস্থিরতা তৈরির যে বয়ান দিচ্ছেন, সেটিই বাংলাদেশের অভিযোগ। এ ধরনের কর্মকাণ্ডের দায় ভারত এড়িয়ে যেতে পারে না।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাবের যৌথ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে। এরই মধ্যে কয়েকটি মামলার বিচার শেষ হয়েছে, অন্য অনেক মামলার কার্যক্রমও চলমান। কিন্তু শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বাংলাদেশের মানুষের কাছেও তিনি কোনো দুঃখ প্রকাশ করেননি।

বরং গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষদের বিরুদ্ধে জঙ্গিবাদী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে- এমন বক্তব্য শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের প্রতিবেদনে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হওয়ার তথ্য উঠে এসেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল। আকাশ ও হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে দেশের মানুষকে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি প্রশ্ন রাখেন, এমন পরিস্থিতির পরও ভারত কি শেখ হাসিনাকে গণতান্ত্রিক সংস্কৃতির কোনো নেতা হিসেবে স্বীকৃতি দিতে পারে?

আরও পড়ুন: জ্বালানি সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন এবং বাংলাদেশও এমন সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাও রয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের কোনো তুলনা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাকে দণ্ডিত করেছে এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা বিচারাধীন।

এমন পরিস্থিতির মধ্যেও ভারতে অবস্থান করে শেখ হাসিনা বিশ্ব গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তারাও এ কর্মকাণ্ডের প্রতিবাদ করছেন।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য, একজন ফ্যাসিস্ট, গণহত্যাকারী ও দণ্ডিত অপরাধী- যার বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে- তাকে ভারত থেকে বারবার আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশ সমর্থন করে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App