×

জাতীয়

‘যারা বিশৃঙ্খলা করে বিভ্রান্তি তৈরি করবে, তাদের রুখে দিতে হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম

‘যারা বিশৃঙ্খলা করে বিভ্রান্তি তৈরি করবে, তাদের রুখে দিতে হবে’

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে যদি সত্যিই উন্নয়ন হতো, তাহলে আজ এমন পরিস্থিতি তৈরি হতো না। বিগত সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেই মানুষকে বিদ্যুৎ ও গ্যাস সংকটে ভুগতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই কিছু দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। রাজপথে বিশৃঙ্খলা করে কেউ যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এখনই সময়। মানুষ ফ্যাসিবাদকে বিদায় করেছে। এখন সবাইকে হাতে হাত রেখে রাষ্ট্র মেরামতে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে জনগণকেও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ‘আমাদের হাতে তো কোনো জাদু নেই’

দেশের উন্নয়নে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করবে।

মৎস্যসম্পদ উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব খাল ও নদীতে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের বিষয়ে তারেক রহমান বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে জামায়াতের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি সারাদেশের দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগের কথাও উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। মানুষের কল্যাণে যে কাজ সবচেয়ে বেশি উপকার বয়ে আনবে, সরকার সেটিই করতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাফনের দুদিন পর লাশ ‘জীবিত’ করার চেষ্টা

ওঝার একি কাণ্ড দাফনের দুদিন পর লাশ ‘জীবিত’ করার চেষ্টা

বংশালে হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বংশালে হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিলেটে ভবন নির্মাণে সিউকের অনুমোদন বাধ্যতামূলক

সিলেটে ভবন নির্মাণে সিউকের অনুমোদন বাধ্যতামূলক

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি রাজধানীতে গ্রেপ্তার

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি রাজধানীতে গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App