×

জাতীয়

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

ছবি : সংগৃহীত

সরকারের প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি দেয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপসচিব পদে পদায়নের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার আগের কর্মস্থলের নাম উল্লেখ থাকলেও এর মধ্যে কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন: পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App