×

জাতীয়

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি : সংগৃহীত

দেশের চলমান গ্যাস সংকটকে আগের সরকারের ‘পাপের ফল’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণের দুর্ভোগের বিষয়টি সরকার স্বীকার করছে এবং সংকট কাটিয়ে উঠতে কাজ চলছে। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত দুই বছর সময় লাগতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি আছে’

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

গ্যাস সংকট প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল। জনগণের কষ্টের দায় আমরা স্বীকার করছি। সংকট সমাধানে সরকার কাজ করছে। তবে পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে আরও দুই বছর সময় লাগবে। সেই পরিকল্পনা অনুযায়ী সরকার এগিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন: পিংক বাসের সেবা নিতে পারবে কি পুরুষরা?

তিনি বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের পাশাপাশি আপাতত যাতে গ্যাস সংকটের কারণে জনগণের ভোগান্তি অতিরিক্ত মাত্রায় না বাড়ে, সে বিষয়েও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এটি একটি গণতান্ত্রিক সরকার। তাই আন্দোলনের নামে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে বিরোধী দল সংসদে তাদের বক্তব্য তুলে ধরতে পারে। সংকট মোকাবিলায় সরকার বিরোধী দলের কাছ থেকেও যৌক্তিক পরামর্শ চেয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

জনগণের দুর্ভোগের দায় স্বীকার করে তিনি আরও বলেন, চলমান সংকটের প্রভাব আগামী স্থানীয় সরকার নির্বাচনেও পড়তে পারে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. আবু ওয়াহাব আকন্দ ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির।

আরও পড়ুন: অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসকসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩২

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App