মাজার জিয়ারত আর নামাজ ছাড়া রাষ্ট্রপতির কাজ নেই: অলি আহমদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম
ফাইল ছবি
রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত উল্লেখ করে আগামী সংসদে ক্ষমতার ভারসাম্য আসবে বলে আশা প্রকাশ করেছেন অলি আহমদ। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এক সাথে অনেক দিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের উর্ধে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন এটাই প্রত্যাশা।’ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: পাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালাল ভারত
অলি আহমদ বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আপনারা জানেন। সয়ংক্রিয়ভাবে বর্তমানে যে পর্যায়ে আছে বঙ্গভবনের তিনটা বুজুর্গের মাজার আছে। আর ভেতরে একটা মসজিদ আছে। এই মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতি কোন কাজ করার সুযোগ নাই। আমরা আশা করব আগামীদিন সংসদ বসলে ক্ষমতার ভারসাম্য আসবে।’
