×

জাতীয়

মন্ত্রিসভা সম্প্রসারণ

এবার মান্না-গয়েশ্বরের নাম আলোচনায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

এবার মান্না-গয়েশ্বরের নাম আলোচনায়

ফাইল ছবি

মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাসের মধ্যে এবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় এসেছে। সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, তাঁদের মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে। পাশাপাশি আরও কয়েকজনকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন সমঝোতা না হওয়ায় জানুয়ারি মাসে বিএনপির সঙ্গে  নাগরিক ঐক্যের সম্পর্ক ছেদ হয়। পরে মান্নাসহ ১২ জন প্রার্থী তাদের নিজস্ব প্রতীক ‘কেটলি’ নিয়ে আলাদাভাবে নির্বাচন করেছিলেন।

এদিকে বিদ্যমান মন্ত্রিসভায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছিল। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে যেকোনো সময়।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নতুন সদস্য অন্তর্ভুক্ত হলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলও হতে পারে। বিশেষ করে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে।

এখন পর্যন্ত তারেক রহমানের মন্ত্রিসভায় কোনো রদবদল হয়নি, তবে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান। এ মন্ত্রণালয়ের ভার সামলাচ্ছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

অটোচালকদের বিক্ষোভ ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App