×

জাতীয়

নতুন দায়িত্বে দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

নতুন দায়িত্বে দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন করে ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পাশাপাশি দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে দেওয়া হচ্ছে নতুন দায়িত্ব।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

নতুন করে শপথ নেওয়া ছয়জনের মধ্যে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। তারা হলেন— ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী, এম রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

অন্যদিকে হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এদিকে, মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নতুন দায়িত্ব কোন মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে, তা প্রজ্ঞাপন জারির পর বিস্তারিত জানা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App