×

জাতীয়

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ পড়ান। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। এ সময় হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ড. খলিলুর রহমান। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হুমায়ুন কবিরের পাশাপাশি শামা ওবায়েদও প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন।

হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি এবার সরাসরি মন্ত্রিসভার সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

এদিকে মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে হুমায়ুন কবির ছাড়াও আরও পাঁচজন নতুন সদস্য শপথ নিয়েছেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

দাবি ভারতীয় গণমাধ্যমের ২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App