×

জাতীয়

পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে (পে-স্কেল) সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এ সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর কার্যকারিতা চলতি বছরের ১ জুলাই থেকে ধরা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছিল। পরবর্তী বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকরের সুপারিশ করা হতে পারে।

এক দশক পর নবম পে-কমিশন

অষ্টম জাতীয় পে-কমিশন গঠনের প্রায় এক দশক পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে-কমিশন গঠন করা হয়।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম জাতীয় পে-কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

পরে নতুন পে-স্কেলের সুপারিশ বাস্তবায়ন ও তদারকির জন্য ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে ওই কমিটির প্রধান করা হয়।

দীর্ঘ পর্যালোচনা ও বিভিন্ন পর্যায়ের আলোচনার পর সোমবার মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনএসআইর ২ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এনএসআইর ২ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সিলেটে ভয়াবহ হাম পরিস্থিতি, হাসপাতালে বাড়ছে চাপ

সিলেটে ভয়াবহ হাম পরিস্থিতি, হাসপাতালে বাড়ছে চাপ

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, জেনে নিন

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, জেনে নিন

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App