×

জাতীয়

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

ছবি : সংগৃহীত

দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য মূল্যবৃদ্ধি ঠেকাতে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা অর্ধেক কমিয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগে অনুমোদন পাওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের সুগন্ধি চাল রপ্তানির বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বরাদ্দ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এ অনুমোদনের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে মাঝারি ও ক্ষুদ্র রপ্তানিকারক- কেউই আগের অনুমোদিত পরিমাণের অর্ধেকের বেশি সুগন্ধি চাল রপ্তানি করতে পারবেন না।

আরও পড়ুন: শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

রপ্তানিতে কোটা কমানোর পাশাপাশি নজরদারি, জবাবদিহি এবং রপ্তানি আয় দেশে ফেরত আনা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ১০টি শর্ত নির্ধারণ করেছে।

শর্তগুলো হলো-

১. রপ্তানি নীতি ২০২৪-২৭-এর সব বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

২. সংশ্লিষ্ট রপ্তানি অনুমোদন ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

৩. প্রতিটি চালান রপ্তানির আগে কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের মান ও সত্যতা যাচাই করবে।

৪. প্রতিটি কনসাইনমেন্ট জাহাজীকরণের পর সংশ্লিষ্ট নথিপত্র বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখায় জমা দিতে হবে।

৫. ভবিষ্যতে নতুন রপ্তানি অনুমোদনের জন্য আবেদন করলে আগের অনুমোদিত কোটার বিপরীতে প্রকৃত রপ্তানির পূর্ণাঙ্গ তথ্য ও প্রমাণ দাখিল করতে হবে।

৬. কোনোভাবেই সংশোধিত অনুমোদিত সীমার বেশি সুগন্ধি চাল রপ্তানি করা যাবে না।

৭. আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য সুরক্ষার জন্য প্রতি কেজি সুগন্ধি চালের সর্বনিম্ন এফওবি রপ্তানিমূল্য ১ দশমিক ৬০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

৮. রপ্তানি অনুমোদন সম্পূর্ণ অহস্তান্তরযোগ্য। সাব-কন্ট্রাক্ট বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এ চাল রপ্তানি করা যাবে না।

৯. জনস্বার্থে সরকার যেকোনো সময় কারণ দর্শানো ছাড়াই অনুমোদন বাতিল করতে পারবে।

১০. রপ্তানি আয় দেশে প্রত্যাবাসনের প্রমাণ হিসেবে প্রোসিডস রিয়ালাইজেশন সার্টিফিকেট (পিআরসি) বা রপ্তানি আয় প্রত্যাবাসন সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন: তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

এর আগে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৫ হাজার ২৭০ মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত ১২৯টি প্রতিষ্ঠান মিলে মাত্র ২ হাজার ৪১৯ মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানি করতে পেরেছে।

সরকারের নীতিগত অবস্থান হলো, রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন গুরুত্বপূর্ণ হলেও খাদ্যপণ্যের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও মূল্যস্থিতিকে অগ্রাধিকার দিতে হবে। এ কারণেই সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমানোর পাশাপাশি মূল্য, পরিমাণ, নথিপত্র এবং বৈদেশিক মুদ্রা দেশে ফেরত আনার বিষয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

নতুন ব্যবস্থায় রপ্তানিকারকদের নির্ধারিত সীমার মধ্যেই রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে নতুন অনুমোদন চাইলে আগের রপ্তানির পূর্ণাঙ্গ হিসাব ও প্রমাণ উপস্থাপন করতে হবে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

সংশ্লিষ্ট মহলের মতে, এর ফলে সুগন্ধি চাল রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়ার পাশাপাশি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।

তবে সরকারের এ উদ্যোগের উদ্দেশ্য সুগন্ধি চাল রপ্তানি পুরোপুরি বন্ধ করা নয়। খাদ্য নিরাপত্তা ও অভ্যন্তরীণ বাজারের স্থিতিশীলতা বজায় রেখে নিয়ন্ত্রিত ও টেকসইভাবে রপ্তানি কার্যক্রম পরিচালনাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App