×

জাতীয়

নয়াপল্টনে সিটি হার্ট শপিং কমপ্লেক্সে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৮, ১০:৪১ এএম

নয়াপল্টনে সিটি হার্ট শপিং কমপ্লেক্সে আগুন
রাজধানীর নয়াপল্টনের সিটি হার্ট শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবেপ্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ভবনটির দ্বিতীয় তলার একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে জানান, সিটি হার্ট শপিং কমপ্লেক্সের দুই তলার একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে কী কারণে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তিনি আরও জানান, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও সেখানে প্রচুর ধোঁয়া রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

মুফতী ফয়জুল করীম সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

ড. হামিদুর রহমান আযাদ জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

সাফারি পার্কে ফিরেছে হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’

শর্তভঙ্গ সাফারি পার্কে ফিরেছে হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App