×

জাতীয়

‘ভারত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সুনির্দিষ্ট উত্তর মেলেনি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

‘ভারত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সুনির্দিষ্ট উত্তর মেলেনি’

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত ভারত সরকারের কাছ থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। একই সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। আইনি বিষয়ে মন্তব্য করতে না চেয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

শামা ওবায়েদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফেরাতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে চিঠিপত্র আদান-প্রদানও অব্যাহত রয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রায়টি সদ্য হওয়ায় আদালতের আনুষ্ঠানিক সব নথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।

তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়া পর্যন্ত এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App