×

জাতীয়

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেলে শুধু কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নয়, অবসরভোগীদের পেনশনেও পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে।

নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য চাকরিকাল ন্যূনতম পাঁচ বছর থেকে ২৫ বছর বা তার বেশি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

পাঁচ বছর চাকরি করলে পেনশনের হার হবে মূল বেতনের ২১ শতাংশ। এরপর চাকরিকাল বাড়ার সঙ্গে সঙ্গে এ হারও বাড়বে। ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছরে ৭২ শতাংশ পেনশন পাওয়া যাবে। ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালে পেনশনের হার হবে ৯০ শতাংশ।

নতুন কাঠামো অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া নিট পেনশনের ভিত্তিতে ১ জুলাই থেকে নতুন নিট পেনশন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান করা হয়েছে।

ফলে ৯ হাজার টাকা নিট পেনশন পাওয়া ব্যক্তি সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। অন্যদিকে ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া অবসরভোগীদের নতুন নিট পেনশনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা।

তবে বর্তমানে যেসব অবসরভোগী ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা ১ জুলাই ২০২৭ তারিখে পরবর্তী বার্ষিক বৃদ্ধি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বর্তমান হারে পেনশন পাবেন।

নতুন কাঠামোয় পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও অবসর-পরবর্তী ছুটি নগদায়নসহ বিভিন্ন সুবিধার নিয়মও নির্ধারণ করা হয়েছে। এসব বিধান ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

অর্থাৎ নতুন পে-স্কেলে তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরভোগীদের ক্ষেত্রে শতাংশের হিসাবে বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। একই সঙ্গে বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্যও নির্ধারিত সীমার মধ্যে নতুন নিট পেনশন নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App