×

জাতীয়

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের করুণ পরিণতিতে স্তব্ধ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার। বহুল আলোচিত ও ক্লু-হীন এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছে।

সম্প্রতি গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে মামলার এক মূল আসামি। গ্রেফতার আসামির মোবাইলে ঘন ঘন আসতে থাকা কয়েকটি অস্বাভাবিক ফোনের সূত্র ধরে তদন্তে এগোতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে শোকাকুল হয়ে ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা উপস্থিত সকলের সামনে অপ্রতিম হত্যার তদন্তের এসব অগ্রগতি ও নির্মম চিত্র তুলে ধরেন।

তদন্তকারী সূত্রের তথ্যমতে, ঘটনার দিন (শুক্রবার) বাসাতেই ছিল অপ্রতিম। তবে তাকে যেকোনো মূল্যে বাসা থেকে বের করে আনাই ছিল মূল অভিযুক্ত তুহিনের উদ্দেশ্য। তুহিন বারবার অপ্রতিমের ফোনে মেসেজ পাঠিয়ে বাইরে আসার চাপ দিতে থাকে। কাজ না হওয়ায় শেষ পর্যন্ত মোক্ষম টোপটি ফেলা হয়—অপ্রতিমকে বলা হয়, তার কাছে থাকা দামি ‘আইফোন’ দিয়ে তারা টিকটকের জন্য দারুণ ভিডিও বানাবে আর ছবি তুলবে।

আরও পড়ুন: ‘সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর’

কিশোর বয়সের চঞ্চলতা ও ছবি তোলার ঝোঁক থেকে বেলা আড়াইটার দিকে মায়ের মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। স্বজনেরা ভেবেছিলেন বন্ধুদের সঙ্গে হয়তো ছবি তুলতে গেছে। কিন্তু কে জানত, সেই আহ্বানের পেছনে লুকিয়ে ছিল ঘাতকের নির্মম ছক! বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম আর কখনো ঘরে ফেরেনি।

সিসিটিভি ফুটেজে শেষ পথচলা

পুলিশ সূত্রের ভাষ্য, বেলা ৩টা থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে তুহিনের সঙ্গে অপ্রতিমের দেখা হয়। এরপর বিভিন্ন এলাকার অন্তত চারটি সিসিটিভি ক্যামেরায় তাদের গতিবিধি ধরা পড়ে। ফুটেজে অপ্রতিম ও তুহিনকে স্বাভাবিকভাবে পাশাপাশি হেঁটে কথা বলতে দেখা যায়। একটি ফুটেজে তাদের পেছনে আরও দুজনকে এবং অন্য একটি ফুটেজে চারজনকেই একসঙ্গে দেখা যায়।

চেনা লোকালয় ছাড়িয়ে মূল সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের আঁকাবাঁকা কাঁচা পথ ধরে তারা পৌঁছায় লালমাই পাহাড়ের সানন্দা এলাকার এক থমথমে নির্জন জঙ্গলে।

আইফোন ছিনতাইয়ের ধস্তাধস্তি ও হত্যা

শুক্রবার আনুমানিক বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে নির্জন স্থানে অপ্রতিমের হাত থেকে আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ঘাতকেরা। অপ্রতিম নিজের ফোন বাঁচাতে আঁকড়ে ধরে এবং প্রতিরোধ গড়ার চেষ্টা করলে শুরু হয় চরম ধস্তাধস্তি।

একপর্যায়ে তুহিন পাশে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় সজোরে আঘাত করে। এরপর বাকিরাও একে একে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই শান্ত হয়ে যায় একটি তাজা প্রাণ। হত্যাকাণ্ডের পর অপ্রতিমের নিথর দেহ সেখানে ফেলে রেখে শুধু মোবাইলটি নিয়ে পালিয়ে যায় ঘাতক দলটি।

পুলিশ জানায়, সিয়াম নামের আরেক তরুণ ঘটনাস্থলে সরাসরি না থাকলেও তিনি আশপাশে পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়ি এলাকাটি অত্যন্ত নির্জন হওয়ায় বাইরে থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কেউ টের পায়নি।

অপ্রতিমের মরদেহে মাথার গুরুতর আঘাতের পাশাপাশি আরও কিছু ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, মৃত্যুর পর রাতে শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী মরদেহ ক্ষতবিক্ষত করে থাকতে পারে। এ বিষয়ে চূড়ান্ত ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App