×

জাতীয়

তারেক রহমান-পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম

তারেক রহমান-পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় অনুষ্ঠিত এই  বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক।

আরো পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন, চূড়ান্ত ৪২ প্রতীক

তিনি জানান, দ্বিপাক্ষিক এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App