×

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

ছবি : সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এবং রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পাশাপাশি সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি এবং ঘটনাটির সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই।

ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ঘটনাটি সালমান মুক্তাদিরের স্টুডিওকে উদ্দেশ্য করে ঘটেনি এবং এখানে চাঁদাবাজিরও কোনো ঘটনা নেই।

শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান সালমান মুক্তাদির। ঘটনার পর রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, হামলার ঘটনায় স্টুডিওর বড় ধরনের ক্ষতি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরিয়ে দেওয়া হলো শাহআলী থানার ওসিকে

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর সরিয়ে দেওয়া হলো শাহআলী থানার ওসিকে

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

চাপ নয়, দ্বিপাক্ষিক স্বার্থেই বোয়িং কেনার চুক্তি: মাহাদী আমিন

চাপ নয়, দ্বিপাক্ষিক স্বার্থেই বোয়িং কেনার চুক্তি: মাহাদী আমিন

জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App