×

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য ওটিপি (একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড) যাচাই বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যথাযথ ওটিপি ছাড়া কোনো দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা বেড়েছে। অনুমোদন ছাড়া এ ধরনের প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সচিবালয়ে আসা প্রত্যেক দর্শনার্থীর প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করতে বলা হয়েছে। যাচাই শেষে অনুমোদিত দর্শনার্থীদেরই সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App