×

জাতীয়

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’সহ যেভাবে সনদে স্বাক্ষর হয়েছে, সরকার সেভাবেই তা বাস্তবায়ন করবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আমরা বহুবার আমাদের অবস্থান স্পষ্ট করেছি।”

তিনি আরও বলেন, “কেউ যদি এখন নোট অব ডিসেন্টের বিষয়টি এড়িয়ে বা বাদ দিয়ে বাস্তবায়নের দাবি করেন, সে অবস্থানে আমরা নেই। কারণ, ওই বিষয়ে তো তখন ঐকমত্য হয়নি। যেটুকুতে সবার ঐকমত্য হয়েছে, সেটির ওপর ভিত্তি করেই সবাই স্বাক্ষর করেছে এবং তা একটি জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সুতরাং, আমরা সেই জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব।”

আরও পড়ুন: আদালত থেকে আসামির পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি

সংবিধান সংশোধনের পরিধি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই সংবিধান সংশোধনের অন্যান্য জরুরি বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। তাই সার্বিক বিষয় বিবেচনা করেই সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “সংশোধনের আওতায় আনার মতো আরও অনেক বিষয় রয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারে যা ছিল এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকেও নতুন নতুন প্রস্তাব আসছে। এসব কিছুকে ধারণ করে আমরা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে সংসদে বিল আকারে উপস্থাপনের জন্য পেশ করব।”

এর আগে কমিটির বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে শহীদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি মিলিয়ে মোট ৬৩ জন অংশ নেন।

কমিটির সভাপতি জানান, শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের আইনি সুরক্ষার জোরালো দাবি জানিয়েছেন। এ ছাড়া জুলাই ঘোষণাপত্রের প্রাসঙ্গিক বিষয়গুলো সংবিধানের উপযুক্ত স্থানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য ইতিমধ্যে আইন প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানে যথাযথভাবে স্থান পাবে।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও জানানো হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার অত্যন্ত আন্তরিক ও সচেষ্ট রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App