×

জাতীয়

গুলিতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় সাংবাদিক মুজাক্কিরের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২২ পিএম

গুলিতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় সাংবাদিক মুজাক্কিরের মৃত্যু

কোম্পানীগঞ্জের সাংবাদিক মো. বোরহান উদ্দিন মুজাক্কির/ফাইল ছবি।

শর্টগানের গুলিতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মৃত্যু হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক মো. বোরহান উদ্দিন মুজাক্কিরের। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মৃতদেহের ময়না তদন্ত শেষে একথা জানান কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ প্রদীপ বিশ্বাস।

তিনি জানান, তার মুখ, গলা, বুকে অসংখ্য ছিদ্র পাওয়া গেছে। এগুলো শর্টগানের ইনজুরি। শর্টগানের গুলিতে তার ফুসফুস ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণেই তার মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার দিবাগত রাত ১১টায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ নোয়াখালী গ্রামের বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App